📢 বাজেট ২০২৬: মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা এক নজরে
🔹 সরকারি নিয়োগে জোর, কর্মসংস্থানে একাধিক উদ্যোগ
🔹 ₹১০০ কোটি পর্যন্ত বিনিয়োগে আর লোকাল বডির অনুমতি লাগবে না
🔹 কর্মসৃষ্টি-ভিত্তিক বিনিয়োগে বিশেষ ছাড়
🔹 এমএসএমই খাতে নতুন নিয়োগের সুযোগ বৃদ্ধি
🔹 পিএম বিশ্বকর্মা যোজনা-র মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ
🌾 কৃষকদের জন্য বড় ঘোষণা
সহায়ক মূল্য (MSP) কুইন্টাল প্রতি ₹২০০ বৃদ্ধি
কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিটে ₹২ ছাড়
জুলাই মাসে ১ কোটি উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনা-র সুবিধা
🎓 শিক্ষা ও যুব সমাজ
স্কুলছুট (ড্রপআউট) রুখতে ছাত্রীদের এককালীন ₹৫০,০০০
অক্টোবর থেকে গ্র্যাজুয়েট বেকারদের মাসে ₹৩,০০০ ভাতা (পারিবারিক মাসিক আয় ₹১ লক্ষের কম হলে)
অন্যান্য যোগ্য বেকারদের মাসে ₹২,০০০ ভাতা
👮 নিরাপত্তা
পুজোর আগেই কলকাতার রাস্তায় নামবে ৪,০০০ নতুন কনস্টেবল
💰 সরকারি কর্মচারী
কেন্দ্রের সঙ্গে ২২% ডিএ-র ফারাক ধাপে ধাপে কমানোর আশ্বাস
👩⚕️ আশা ও আইসিডিএস কর্মী
ভাতা ₹৫,০০০ পর্যন্ত বৃদ্ধি
🚔 সিভিক ভলান্টিয়ার ও হোমগার্ড
সিভিক কর্মীদের ছাঁটাই নয়, কর্মদক্ষতার ভিত্তিতে বাছাই
আপাতত ₹২,০০০ বৃদ্ধি
হোমগার্ডদের অবস্থার উন্নতির আশ্বাস
🏫 শিক্ষা ও স্বাস্থ্য
সরকারি স্কুলে নতুন পাইলট প্রকল্প
মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি
হাসপাতালের রোগীপিছু খাবারের বরাদ্দ ₹৫৬ থেকে বাড়িয়ে ₹১১০
🙏 সামাজিক উদ্যোগ
ইস্কন ও ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে শহরের মানুষের জন্য খাদ্য সহায়তা
সংস্কৃতি ও সামাজিক কল্যাণে সরকারের অঙ্গীকার অব্যাহত
🗣️ মুখ্যমন্ত্রীর বক্তব্য:
"আমরা যা কথা দিই, ভেবেই দিই। কথা রাখি।"