মানবাজার ১: অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙ্গা অঙ্গনওয়াড়িতে চলছে রান্না,সমস্যায় বিশরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা
ঝোপে ঝাড়ে অসাস্থ্যকর পরিবেশে জরাজীর্ণ ভবনে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের বিশরী গ্রামে প্রাণের ঝুঁকি নিয়ে গর্ভবতী মা প্রসূতি মা সহ শিশু মিলিয়ে মোট ১১৫ জন প্রাপককে সরকারি পরিষেবা দিতে রোজই পৌঁছান অঙ্গনওয়াড়ি কর্মী পার্বতী মাহাতো ও তার সহকর্মী অলকা মাহাতো। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরে বৃষ্টির জল ছাদ থেকে চুঁইয়ে পড়ছে, ছাদের চাঙ্গড় খসে পড়ছে যার কারনে অভিভাবকরা।