স্বামীকে মার*ধর মেনে নিতে পারলেন না স্ত্রী জুতো খুলে অফিসার কে ছুঁড়লেন
রামপুরহাটে এমন কান্ড তে হতবাক সকলে ভিডিওটা দেখুন পুরোটা
রামপুরহাট বিএসএনএল অফিসে কর্মীদের মধ্যে সংঘর্ষ, সহকর্মীকে ঝাঁটা-জুতোপেটা অসুস্থ কর্মীর পরিবারের।
শুক্রবার রামপুরহাটের বিএসএনএল অফিসে সহকর্মীদের অভ্যন্তরীণ বিবাদের জেরে চরম উত্তেজনা ছড়াল। অসুস্থ এক কর্মীকে মারধরের অভিযোগ তুলে অভিযুক্ত কর্মীকে ঝাঁটা ও জুতোপেটা করলেন আক্রান্তের স্ত্রী ও পরিবারের সদস্যরা।
ঘটনার সূত্রপাত অফিসের দুই কর্মী টিংকু কুমার সাউ এবং আসিফ খানের মধ্যে বচসাকে কেন্দ্র করে। অভিযোগ, সম্প্রতি অস্ত্রোপচার হওয়া অসুস্থ কর্মী আসিফ খানকে প্রথমে মারধর করেন টিংকু কুমার সাউ। এই খবর পৌঁছতেই আসিফ খানের স্ত্রী ও শ্বশুরমশাই অফিসে ছুটে আসেন। অসুস্থ স্বামীকে মারধর করার অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে আসিফ খানের স্ত্রী ঝাঁটা ও জুতো দিয়ে টিংকু কুমার সাউকে মারধর করেন বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে অফিস চত্বরে তুমুল শোরগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএনএল কর্তৃপক্ষ ও পুলিশ।