পুরুলিয়া ১: **অবৈধ বালু পাচারের অভিযোগে বলরামপুরে ট্র্যাক্টর জব্দ, গ্রেফতার চালক ও মালিক
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ সিএফটি অবৈধ বালু-সহ একটি ট্র্যাক্টর জব্দ করল বলরামপুর থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্র্যাক্টরের চালক ও মালিক উভয়কেই গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জব্দকৃত বালু ঘাটবেড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলাই গ্রামের নিকটবর্তী একটি নদী থেকে সম্পূর্ণ বেআইনিভাবে উত্তোলন করা হয়েছিল।ধৃত ব্যক্তিরা হল রামপদা রাজোয়ার** (ট্র্যাক্টর চালক) গুণধর রাজোয়ার** (ট্র্যাক্টর মালিক)