তারকেশ্বর: তারকেশ্বরে চৈত্রের গাজন মেলা উপলক্ষ্যে সন্ন্যাসীদের কাটাঝাঁপ দেখতে উপচে পড়ল ভিড়
তারকেশ্বরে চৈত্রের গাজন মেলা উপলক্ষ্যে কাটাঝাঁপের মধ্য দিয়ে সন্ন্যাসীরা মন্দিরে প্রবেশ করার পর তারকেশ্বর মন্দিরের মোহন্ত মহারাজ ফল ছুঁড়ে দিলেন সন্ন্যাসীদের উদ্দেশ্যে। বহুদূর থেকে ভক্তরা এদিন তারকেশ্বর মন্দিরে আসেন মহারাজের কাছে ফল পাওয়ার জন্য।