নির্বাচন কমিশন এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ করেছে, কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে পারে রাজ্যের নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। কালিগঞ্জেও ১ কোম্পানি কেন্দ্র বাহিনী নেমেছে। রবিবার কালিগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এদিন বসরখোলা, ছোট আটাগি, মোহনপুরসহ বিভিন্ন এলাকায় ভোট গ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করে কেন্দ্র বাহিনী। রুটমার্চ করে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে।