বহরমপুর: বহরমপুরে পথ দুর্ঘটনায় আহত শ্রমিক পৌরপিতার সহযোগিতায় শারীরিক উন্নতি,কৃতজ্ঞতা প্রকাশ করলেন পরিবারের সদস্যরা
বহরমপুর পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দাস প্রায় মাস খানেক আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়। সেই কথা জানতে পারেন পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি। তৎক্ষণাৎ তিনি তার কর্মীদের পাঠান ওই শ্রমিকের বাড়িতে, এবং তিনি নিজেও যান ওই শ্রমিককে দেখতে , শ্রমিকের চিকিৎসা ব্যবস্থার দায়ভার গ্রহণ করেন তিনি ধীরে ধীরে ও শ্রমিক সেরে উঠছেন। পরিবারের সদস্যরা পৌরপিতা কে কৃতজ্ঞতা জানালেন