চোপড়া: চোপড়া কলেজে বৃক্ষরোপণ ঘিরে ABVP–ছাত্র পরিষদ সংঘর্ষ, রণক্ষেত্র কলেজ চত্বর; আহত একাধিক, আটক ১
চোপড়া কলেজে বৃক্ষরোপণ ঘিরে ABVP–ছাত্র পরিষদ সংঘর্ষ, রণক্ষেত্র কলেজ চত্বর; আহত একাধিক, আটক ১ চোপড়া: ABVP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল চোপড়া কলেজ চত্বর। বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালীন ABVP ও ছাত্র পরিষদের (CP) সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা ব্যাপক সংঘর্ষের রূপ নিলে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা কলেজ চত্বর। ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে দুই ছাত্র সংগঠন