মানবাজার ১: ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে হাসপাতাল জুড়ে সাফাই অভিযান,উপস্থিত BMOH
মানবাজার হাসপাতাল জুড়ে শুরু হলো সাফাই অভিযান।বর্ষাকালে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগ যাতে না বেশি ছড়ায় তারজন্য হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হলো জোর কদমে।হাসপাতাল চত্বর জুড়ে আগাছা এবং অন্যান্য পচনশীল সামগ্রীগুলো সরানোর কাজ শুরু হয়।বৃষ্টিকে উপেক্ষা করে দিন এ সাফাই এর কাজ পরিদর্শনে আসেন মানবাজার এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক মৃণাল সিং সর্দার সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকেরা।