পুরুলিয়া ১: নির্বাচনী প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো
শুক্রবার বলরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতোডুড়কু অঞ্চলের বিভিন্ন গ্রামে প্রচার চালিয়ে ঝড় তুললেন হেভিওয়েট এই প্রার্থী।এদিন সকালে শান্তিরাম মাহাতো প্রথমে পাড়ারামা গ্রামের শিব মন্দিরে উপস্থিত হন। সেখানে নিষ্ঠাভরে পুজো দিয়ে ও আশীর্বাদ নিয়ে তিনি তাঁর এদিনের কর্মসূচি শুরু করেন।প্রচার কর্মসূচির মাঝেই শান্তিরাম মাহাতো টামনা মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি নতুন নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।