পাড়া: বিশ্ব রক্তদাতা দিবসে পাড়া থানার কাঁকডিহায় মেগা রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্ত দিলেন ২ জন মহিলা সহ ৫৫ জন
Para, Purulia | Jun 14, 2026 আজ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও পাড়া থানার কাঁকডিহা গ্রামে কাঁকডিহা স্পন্দন ক্লাবের উদ্যোগে ও রঘুনাথপুর মহকুমা স্বেচ্ছায় রক্তদাতা মঞ্চের সহযোগিতায় এক মেঘা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আজ রবিবার দুপুর বারোটা নাগাদ এই রক্তদান শিবিরের ফিতে কেটে উদ্বোধন করেন পাড়া থানার ওসি স্নেহাশীষ মন্ডল, তারপরে রঘুনাথপুর ব্লাড ব্যাংকের থেকে রক্ত সংগ্রহ করতে আসা চিকিৎসকদের এবং আগত অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান কর