পুরুলিয়া ১: টামনা মোড়ে পরপর ৫টি দোকানে দুঃসাহসিক চুরি, এলাকায় তীব্র চাঞ্চল্য
রাতের অন্ধকারে পরপর পাঁচটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ট্যামনা মোড় এলাকায়। গতকাল রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দল এই চুরির ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান।ঘটনার খবর পাওয়া মাত্রই সকালে ট্যামনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC)-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আধিকারিকরা ক্ষতিগ্রস্ত দোকানগুলি ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এলাকায় কোনো সিসিটিভি (CCTV) ফুটেজ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।