রায়গঞ্জ: ভারতের টি–২০ বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাস, রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল
রবিবার রাতে ভারতের জয়ে রায়গঞ্জ শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নেতৃত্বে জাতীয় পতাকা হাতে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বহু সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমী। এদিন ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত দুর্দান্ত ওপেনিং জুটির সৌজন্যে বড় স্কোর তোলে। কোয়ার্টার ফাইনাল থেকে ছন্দে থাকা সঞ্জু স্যামসন ও ঈশান কিশান গুরুত্বপূর্ণ রান করেন এবং শেষদিকে শিবম দুবের ঝড়ো ইনিংসে ভারত ২৫৫ রানের পাহাড় গড়ে।