রঘুনাথপুর ২: মঙ্গলদা মৌতড় অঞ্চলের ধানাড়া,গোবরান্দা গ্রামে বিজেপির বিজয় মিছিল,আনন্দ উল্লাস
সারা রাজ্যের পাশাপাশি পুরুলিয়ার পাড়া বিধানসভায় বিজেপির জয়ের খুশিতে মঙ্গলবার রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধানাড়া,গোবরান্দা গ্রামে বিজেপির বিজয় মিছিল আয়োজিত হল। পাড়া বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী নদিয়ার চাঁদ বাউর ৩৩ হাজারেরও বেশি ভোটে জয়যুক্ত হয়ে দ্বিতীয়বার বিধায়ক হয়েছেন। সেই জয়ের উল্লাসে পাড়া বিধানসভার মন্ডল টু এর মঙ্গলদা মৌতড় অঞ্চলের ধানাড়া, গোবরান্দা গ্রামে বিজয় মিছিল আয়োজিত হল।