নিতুড়িয়া: অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে নিতুড়িয়াতে আবগারি দফতরের অভিযান,১০লিটার মদ ও ১৪০লিটার তরল বাজেয়াপ্ত করল
পুরুলিয়ার নিতুড়িয়া সার্কেলের আবগারি দফতর অবৈধ ভাবে মদ তৈরি ও বিক্রি করার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে নিতুড়িয়া থানা এলাকায়। বৃহস্পতিবার নিতুড়িয়া থানার অন্তর্গত রায়বাঁধ, ধনিবাড়ি, আচকোদা সহ বিভিন্ন গ্রামে গ্রামে অভিযান চালিয়ে 10লিটার অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ 140লিটার তরল চারটি হাঁড়ি বাজেয়াপ্ত করে প্রচুর অবৈধ মদ তৈরির উপকরণ নষ্ট করল।