পাড়া: চড়ক গাজনে আগুনের উপর পদযাত্রা দেখতে সাঁওতালডি থানার কাঁকী গ্রামে উপচে পড়লো ভিড়।
Para, Purulia | Apr 14, 2026 চড়ক গাজন উপলক্ষে পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার অন্তর্গত কাঁকী গ্রামে অনুষ্ঠিত হলো এক প্রাচীন ও বিস্ময়কর ধর্মীয় আচার। দীর্ঘদিনের প্রচলিত প্রথা অনুযায়ী মেলার অন্যতম আকর্ষণ ছিল জ্বলন্ত আগুনের উপর দিয়ে ভক্তদের হেঁটে যাওয়া। বুধবার ভোররাতে, প্রায় চারটে নাগাদ এই বিশেষ আচারকে ঘিরে এলাকায় উপচে পড়ে মানুষের ভিড়। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এই দৃশ্য প্রত্যক্ষ করতে ভিড় জমান। আগুনের উপর দিয়ে খালি পায়ে হেঁটে পার হন বহু ভক্ত, যা দেখতে রীতিমতো শিহরণ জা