পুরুলিয়া ১: পুরুলিয়ায় যাত্রীবাহী বাস ও লরির ভয়াবহ সংঘর্ষ: মৃত এক, আহত বহু যাত্রী
দুপুরে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের কাঁটাডির অদূরে কৌরাং গ্রামের কাছে একটি যাত্রীবাহী বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় শিশু ও মহিলাসহ বহু যাত্রী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাসটি যখন কৌরাং গ্রামের কাছাকাছি পৌঁছায়, তখন উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সেটির তীব্র সংঘর্ষ হয়।