শোকস্তব্ধ মেখলিগঞ্জ, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক ও অভিনেতা বিজয় চন্দ্র বর্মণ
মেখলিগঞ্জের বিশিষ্ট সাংবাদিক বিজয় চন্দ্র বর্মণের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
দীর্ঘদিন ধরে তিনি উত্তরবঙ্গ সংবাদ-সহ বিভিন্ন সংবাদপত্র ও সংবাদমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি অভিনয় জগতেও তাঁর ছিল স্বতন্ত্র পরিচিতি। একাধিক রাজবংশী সিনেমা ও অ্যালবামে অভিনয় করার পাশাপাশি একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকেও আংশিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি।
তাঁর অকাল প্রয়াণে মেখলিগঞ্জের সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল।
বিজয় চন্দ্র বর্মণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।
শোকসন্তপ্ত পরিবার ও পরিজনদের প্রতি SINEWS-এর আন্তরিক সমবেদনা।
🕯️ ওঁ শান্তি।
(ছবি গুলি মাত্র চার মাস আগের। তখনও কেউ বুঝতে পারেনি তার মারণ ক্যান্সার রোগ তার শরীরে বাস করছেন।)