দীর্ঘ চার বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। অবশেষে নিজেদের দাবি আদায়ে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন বেলগুমা এলাকার বাসিন্দারা। এদিন সকাল থেকেই বেলগুমা এলাকার রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় নারী-পুরুষ নির্বিশেষে কয়েকশ গ্রামবাসী।