পাড়া: সাঁওতালডিতে দেউলী মোড়ে শ্রী রাধা ফার্মাসির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, রক্ত দিলেন প্রতিমন্ত্রী নদীয়ার চাঁদ বাউরী
Para, Purulia | Jun 28, 2026 গ্রীষ্মকালে রক্তের চাহিদা পূরণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার অন্তর্গত দেউলী মোড় সংলগ্ন শ্রী রাধা ফার্মাসির উদ্যোগে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। "এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি জীবন"—এই মানবিক বার্তাকে সামনে রেখেই বেলা প্রায় ১১টা নাগাদ শিবিরের শুভ সূচনা হয়।এই রক্তদান শিবিরে এলাকার যুবক-যুবতী ও সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৪০ জন স্বেচ্ছায