জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষে জড়ালো দুই পরিবার। ঘটনা হুড়া থানার অন্তর্গত দেশড়া এলাকায়। জানা যায়, দেশড়া গ্রামের বাসিন্দা অম্বুজ মণ্ডল ও স্বপন চক্রবর্তীর মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ রয়েছে। এদিন রবিবার, সকাল ১১টা নাগাদ অম্বুজ মণ্ডলকে ওই জমিতে বাউন্ডারি নির্মাণের কাজে বাধা দেন স্বপন চক্রবর্তী, বলে অভিযোগ। এর জেরে সংঘর্ষে জড়ায় দুই পরিবার। সংঘর্ষের ঘটনায়, অম্বুজ মণ্ডল ও তার স্ত্রী শচীবালা মণ্ডল, স্বপন চক্রবর্তী ও তার স্ত্রী মিঠুরাণী চক্রবর্তী আহত হন