বরাবাজার: 'একটি গাছ মায়ের নামে'— অরণ্য সপ্তাহে সবুজের অঙ্গীকার সিন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে
Writing পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বরাবাজার ব্লকের সিন্দরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল অরণ্য সপ্তাহের তৃতীয় দিন। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গোটা সিন্দরী গ্রামে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেন ছাত্র-ছাত্রী, অভিভাবক, বনদপ্তরের আধিকারিক ও বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতি