শুক্রবার সকালে বাগডোগরার বিহার মোড় এলাকায় একটি সরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের পিলারে ধাক্কা মারে। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। বাসের অন্যান্য যাত্রীরা নিরাপদে রয়েছেন এবং তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।