মানবাজার ১: মানবাজারে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,ব্লক ময়দানে হেলিকপ্টার ট্রায়াল রান সম্পন্ন হলো
আগামীকাল মানবাজার জাইকা জল প্রকল্প উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে হেলিকপ্টার ট্রায়াল রান সম্পন্ন হল মানবাজারে। রবিবার বেলা দুটো নাগাদ মানবাজার এক নম্বর ব্লক স্টেডিয়ামে হেলিকপ্টার ট্রায়াল রান সম্পন্ন হয়।কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ট্রায়াল রান সম্পন্ন হয়।আগামীকাল মানবাজার-১ ব্লক স্টেডিয়ামে নেমে তিনি জামদা জাইকা প্রকল্পে যাবেন, সেখান থেকে ফিরে এসে মাধবপুর ফুটবল ময়দানে একটি জনসভা করবেন।