পশ্চিম মেদিনীপুরের দাঁতন দুই ব্লকের জোড়া গেরিয়া ফাঁড়ির অন্তর্গত একারুখী গ্রামে কুড়ুল দিয়ে ভাইকে আঘাত করে খুন করেছিল দাদা। মৃত ভাইয়ের নাম তপন সিং। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এবং পলাতক দাদার খোঁজ চালায়। অবশেষে দাদাকে গ্রেফতার করে জোড়া গেড়িয়া ফাঁড়ির পুলিশ। শনিবার ধৃত দাদাকে দাঁতন আদালতে পেশ করে পুলিশ।।