পুরুলিয়া ১: মাতকমডি গ্রামে প্রতিবেশী খুনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে বিচার পেলেন মৃত গোরাচাঁদ মাঝির পরিবার। প্রতিবেশী গোরাচাঁদ মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অপরাধে বিন্দেশ্বর মাঝি নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা ও দায়রা আদালত। সোমবার সাজা ঘোষণার পাশাপাশি আদালত ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে।