নানুর: নানুর অঞ্চলের ভোট রক্ষা শিবির পরিদর্শনে বিধায়ক
আজ অর্থাৎ বুধবার নানুর অঞ্চলের ভোট রক্ষা শিবিরের ক্যাম্প পরিদর্শন করলেন বিধায়ক বিধানচন্দ্র মাঝি। ওই ক্যাম্প টি নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে।আর সেখানেই প্রজেক্টর এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প ও এস.আই.আর নিয়ে একাধিক মন্তব্য তুলে ধরা হচ্ছে।এর পাশাপাশি যে সমস্ত এলাকাবাসী রা এস.আই.আর এর ফর্ম ফিলাপ করতে পারছেন না তাদেরকেও সহযোগিতা করা হচ্ছে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে।আর সেখানেই এদিন হাজির হন।