🔴 #উঃ২৪_পরগনা ।। সাতসকালে পুলিশ ফাঁড়িতে আচমকা বি স্ফো*র ণ , ধোঁয়ায় ঢাকা পড়ল এলাকা : তীব্র শব্দে আ*ত ঙ্ক এলাকায়
উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বাজি ও বারুদে ভয়াবহ বি স্ফোর ণে র ঘটনা।
📍 বি স্ফো র ণ টি ঘটে মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৬টা নাগাদ।
📍 উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি চত্বর ও তার সংলগ্ন একটি গোডাউনে।
📍 কিছু দিন আগে পুলিশ নীলগঞ্জ এলাকার নারায়ণপুর থেকে প্রচুর পরিমাণে অ বৈ ধ বাজি এবং বারুদ উদ্ধার করেছিল। অভিযোগ উঠেছে, সেই বি পজ্জ ন ক বিস্ফোরকগুলি নিয়মমাফিক নিষ্ক্রিয় না করে ফাঁড়ির সংলগ্ন একটি গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। এমনকি গোডাউনের বাইরে একটি টিনের ড্রামেও খোলা অবস্থায় বারুদ রাখা ছিল। মঙ্গলবার সকালে হঠাৎ সেই মজুত করা বাজি ও বারুদে আ গু ন লেগে যায় এবং একের পর এক বিকট শব্দে বি স্ফো র ণ শুরু হয়।
📍 বি স্ফো র ণের জেরে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে গোডাউনে বাজি রাখা হয়েছিল, তার ঠিক ওপরের তলায় একটি পরিবার থাকত। বিকট শব্দ শুনে তারা দ্রুত নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বি স্ফো র ণে র ধা ক্কা য় আশেপাশের রাস্তায় অবিস্ফোরিত বাজি ও বারুদের অংশ ছিটকে পড়ে।
📍 ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বারুদ ও কেমিক্যালের উপস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ফাঁড়ির মতো জায়গায় এভাবে বি স্ফো র ক মজুত করে রাখা নিয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষো ভ প্রকাশ করেছেন এবং পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
Purbasthali 2, Purba Bardhaman | Jul 28, 2026