নাগরাকাটায় মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিল করল বিজেপি। সোমবার সন্ধ্যা ৬. ৩০ টাকা শহুর মণ্ডল বিজেপির পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, গঙ্গারামপুর টাউন সভাপতি বৃন্দাবন ঘোষ, জেলা বিজেপি নেতা অশোক বর্ধন সহ একাধিক বিজেপি নেতৃতব।