বান্দোয়ান: বান্দোয়ান ঝাঁ হাইস্কুলে সচেতনতামূলক শিবির পুলিশের
একাধিক সচেতনতামূলক বার্তা নিয়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছালো পুরুলিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগ এবং বান্দোয়ান থানার পুলিশের সহযোগিতায় বান্দোয়ান আর.এন ঝাঁ বিদ্যালয়ে সচেতনতামূলক শিবিরটি অনুষ্ঠিত হয়। সচেতনতা মূলক শিবির থেকে ছাত্র-ছাত্রীদের সাইবার ক্রাইম, চাইল্ড ম্যারেজ, সহ বিভিন্ন বিষয়ের সচেতন করা হয় পুলিশের পক্ষ থেকে।উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকেরা ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।