পুঞ্চা: নপাড়া গ্রামের কর্মাট্যাড় গ্রামে নিজের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
নিজের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুঞ্চা থানা এলাকায়।মঙ্গলবার আনুমানিক বিকেল তিনটে নাগাদ পুলিশ সূত্রে জানা যায় পুঞ্চা থানার নপাড়া অঞ্চলের কর্মাট্যাড় গ্রামে রামপদ সিং সর্দার নামে ওই যুবককে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরবর্তীকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘোষনা করে।পুলিশ দেহ টি ময়নাতদন্তে পাঠিয়েছে।