চোপড়া: তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপিতে বড়সড় ভাঙন ধরিয়ে তৈরি হলো কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ এর নতুন কমিটি
তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপিতে বড়সড় ভাঙন ধরিয়ে তৈরি হলো কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ এর নতুন কমিটি। বৃহস্পতিবার চোপড়ায় একটি যোগদান সভার আয়োজন করা হয়েছিল, যেখানে চোপড়া কলেজের সম্পূর্ণ টিএমসিপি ইউনিট কমিটি আনুষ্ঠানিকভাবে ছাত্র পরিষদে যোগদান করে। এই কর্মসূচিতে দলত্যাগী ছাত্রনেতা ও কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান উপস্থিত কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মসিরুদ্দিন, কংগ্