পুরুলিয়া ১: সকাল সকাল পুরুলিয়া শহরের উপকণ্ঠে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়
সকাল সকাল পুরুলিয়া শহরের উপকণ্ঠে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে এক সদ্যজাত শিশুর নিথর দেহ প্লাস্টিকে পড়ে থাকতে দেখেন। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান মানুষ। সাতসকালে এমন মর্মান্তিক দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় টামনা থানার পুলিশকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ