হরিশ্চন্দ্রপুর ১: শিক্ষাঙ্গনের দাদাগিরি তৃণমূল নেতাদের, তালগাছি সিনিয়র মাদ্রাসা টিআইসি ও এক শিক্ষককে মারধর
শিক্ষাঙ্গনে দাদাগিরির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর থানার তালগাছি সিনিয়র মাদ্রাসায় টিআইসি ও সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন টিআইসি ও তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত হয়েছে টিআইসি মোহাম্মদ হেফজুর রহমান ও সহকারী শিক্ষক আফজাল হোসেন। তাকে মারধরের অভিযোগ উঠেছে প্রাক্তন টিআইসি মোঃ আবুজার ও তৃণমূল নেতা আনারুল ইসলাম সহ ১১ জনের বিরুদ্ধে।