নাকাশিপাড়া বাদ তেহট্টে টোল প্লাজা থেকে বাইকে করে দুজন হাফিজুল মল্লিক ও শফিকুল বিশ্বাস চন্ডিপুর বাড়ি ফিরছিলেন। সে সময় দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি পোলে ধাক্কা মারে।পোলটি তিন খন্ড হয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা। স্থানীয় মানুষজন উদ্ধার করে তাদের একটি টোটোতে করে বেথুয়াডহরী হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। সেই মৃতদেহ বেথুয়াডহরি হাসপাতাল থেকে নাকাশীপাড়া থানা নিয়ে যাওয়া হয়।