পাড়া: সাইবার অপরাধ রুখতে সাঁওতালডি থানার উদ্যোগে সচেতনতা অভিযান, লিফলেট বিতরণ
Para, Purulia | Jun 27, 2026 সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সাঁওতালডি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুর প্রায় ২টো নাগাদ থানার বিভিন্ন এলাকায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে পথচলতি সাধারণ মানুষের হাতে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনবহুল এলাকায় দেওয়ালে লিফলেট সাঁটিয়ে সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকার বার্তা প্রচার করা হয়। পুলিশের পক্ষ থেকে জা