বরাবাজার: জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৭ তম জন্মদিন পালিত হলো বামু সাধুআশ্রম মোড়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে
জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকাল ১১ টা নাগাদ বরাবাজার ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বামু সাধু আশ্রম মোড়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের বরাবাজার ব্লক কমিটির সভাপতি ভগীরথ মাহাতো-সহ দলের কর্মী ও সমর্থকেরা। গান্ধীজির অহিংসা, সত্য ও সম্প্রীতির আদর্শকে স্মরণ করে তাঁর দেখানো পথে চলার বার্তা দ