কাশীপুরে মহাসমারোহে পালিত হয় আচার্য্য পরিবারের জগদ্বাত্রী পূজা।এই বৎসর ১৫৪ বছরে পদার্পণ করল কাশীপুর থানার শিয়ালডাঙা গ্রামের আচার্য্য পরিবারের জগদ্দ্বাত্রী পূজা।আচার্য্য পরিবারের প্রাচীন রীতি মেনে আজও নবমীর দিন গ্রামবাসীরা একসাথে বসে মায়ের পূজার ভোগ খান।ভোগ রান্না করা হয় গোলাকার একটি উনানে একসাথে ২২ টি হাঁড়িতে।মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় গ্রামে গিয়ে দেখা গেল উনান নির্মানের কাজ চলছে।এই প্রসঙ্গে আচার্য্য পরিবারের সদস্য জগৎ আচার্য্য কি বললেন শুনুন।