রায়গঞ্জ: রায়গঞ্জ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস, ৩৬ লক্ষ টাকার প্রকল্প,
রায়গঞ্জ পৌরসভা-এর উদ্যোগে ১৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপল্লীতে ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করা হল। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, দীর্ঘদিন জায়গা খোঁজার পর প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং আগামী ১৫ আগস্টের মধ্যে ভবন নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র চালু হলে এলাকাবাসীরা সহজেই প্রাথমিক স্বাস্থ্যপরিষেবা পাবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।