বরাবাজার: মজিরামডি গ্রাম সংলগ্ন জঙ্গলে গঠিত হলো মানভূম সংস্কৃতি রক্ষা সমিতির বরাবাজার ব্লক কমিটি
মানভূমের ইতিহ্য,পরম্পরা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ২০১৬ সাল থেকে বিভিন্ন আন্দোলন করে আছে মানভূম সংস্কৃতি রক্ষা সমিতি নামের এক সংগঠন। সংগঠনের কার্যক্রম কে সারা জেলায় ছড়িয়ে দিতে বিভিন্ন ব্লক এলাকায় তৈরি হয়েছিল ব্লক কমিটি সেইমতো বরাবাজার ব্লক কমিটি ও তৈরি হয়েছিল। রবিবার মজিরামডি সংলগ্ন একটি জঙ্গলে সেই ব্লক কমিটি আবার নতুন করে গঠিত হলো। মানভূমের অন্যতম সংস্কৃতি কাড়া লড়াই কে বাঁচিয়ে রাখতে বিভিন্ন আলোচনার পাশাপাশি এদিন নতুন করে কমিটি তৈরি হয়।