মেখলিগঞ্জের হেলাপাকরি মোড়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ সিলেকশন প্রো কাবাডি প্রতিযোগিতার বাছাই পর্ব। শনিবার বিকেলে এসএস কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এই নির্বাচনী পর্ব ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সম্পাদক ও অভিজ্ঞ কোচ রাজা রায়। তিনি জানান, আগামী ১৮ থেকে ২১ ডিসেম্বর রাজ্যস্তরে ইন্টার প্রো কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।