কন্যা সন্তানের আগমনে খুশির জোয়ার হিজুলি গ্রামের আনসারী পরিবারে। ঢাক-ঢোল বাজিয়ে, রাস্তা জুড়ে মিষ্টি বিতরণ করে একেবারে রাজকীয় আয়োজনে বাড়িতে আনা হল নবজাতক কন্যাকে। এই ব্যতিক্রমী উদযাপনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়েছে পুরুলিয়ার হুড়া থানার হিজুলি গ্রামে। গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন আনসারীর পরিবারে এতদিন ছিল তিন ছেলে। কন্যা সন্তান না থাকায় পরিবারে যেন এক ধরনের শূন্যতা ছিল। অবশেষে সেই শূন্যতা পূরণ হল এক প্রজন্ম পরে নাতনির আগমনে। পরিবার সূত্রে জানা গেছে,