মানবাজার ১: পলাশবনি গ্রামে পাইথন উদ্ধার করলো বনদপ্তর
একটি বিশাল আকৃতির পাইথন উদ্ধার করলো বনদপ্তর। রবিবার আনুমানিক ১০ টা নাগাদ মানবাজার থানার অন্তর্ভুক্ত পলাশবনি গ্রামে সবজি বাগানের জালে জড়ানো অবস্থায় একটি পাইথনকে দেখতে পায় স্থানীয়রা।পরবর্তীকালে মানবাজার-১ নং রেঞ্জে খবর দেওয়া হলে খবর পেয়ে বনকর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে।বনদপ্তর সূত্রে খবর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।