নির্বাচন কমিশন আজ এসআইআর-এর ফাইনাল লিস্ট ঘোষণা করল। এর মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। নদীয়ার কালিগঞ্জে শনিবার নামল কেন্দ্র বাহিনীর এক কোম্পানি সেনা। কালিগঞ্জের পানিঘাটাতে করা হয়েছে বেস ক্যাম্প। আজ সন্ধ্যায় পলাশীর মীরা বাজার রোডমার্চ করল কেন্দ্র বাহিনী মীরা পুলিশ ফাঁড়ি পুলিশ সঙ্গে নিয়ে। উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ওসি কৃষ্ণেন্দু গোস্বামী, মীরা ফাঁড়ির আইসি হাফিজুল ইসলাম। আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ সেই ছবি উঠে এলো।