বরাবাজার: এক মুহূর্তের সংঘর্ষেই বিপত্তি! সিন্দরীতে মুখোমুখি দুই বাইক, হাসপাতালে ৪
পুজোর মরশুমে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা! বরাবাজার ব্লকের সিন্দরী গ্রামের প্রান্তে সাধুর পঘারের অদূরে সোমবার বিকেলে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকের। দুর্ঘটনায় গুরুতর আহত হন চারজন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি বাইকে মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিন্দরী ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিন্দরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য প