নিতুড়িয়া: নিতুড়িয়ার পারবেলিয়ার লীলাবতী ম্যারেজ হলে বিজেপির বাজেট আলোচনা সভা আয়োজিত হল,উপস্থিত বিধায়িকা সহ অন্যান্যরা
সাংগঠনিক বাঁকুড়া জেলা বিজেপির পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের পারবেলিয়ার লীলাবতী ম্যারেজ হলে বুধবার বিজেপির রঘুনাথপুর বিধানসভার যুব মোর্চার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বাজেট আলোচনা সভা।এই সভার উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়িকা মামনি বাউরি,বাঁকুড়া জেলা বিজেপির সহ সভাপতি ললীত আগ্ররবাল,বাঁকুড়া জেলা বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি জীবন মন্ডল,রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্তু তেওয়াড়ী,যুব মোর্চার কনভেনার মুকেশ সিং সহ অন্যান্যরা।