বান্দোয়ান: বান্দোয়ান থানার এলাকায় গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
বান্দোয়ান থানার এলাকায় গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শনিবার আনুমানিক সকাল ৯ টা বান্দোয়ান থানার অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের চুরকু গ্রামে গাছের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার মানুষজন। পরবর্তীকালে বান্দোয়ান থানার পুলিশের খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে।জানা যায় ওই ব্যক্তির নাম পঞ্চু মানকি।