রায়গঞ্জ: ফের উড়িয়ে দেবার হুমকি রায়গঞ্জের প্রধান ডাকঘরকে, এবার দ্রোন হামলার হুমকি ইমেল, চাঞ্চল্য এলাকায়
ফের উড়িয়ে দেবার হুমকি রায়গঞ্জের প্রধান ডাকঘরকে, এবার দ্রোন হামলার হুমকি ইমেল, চাঞ্চল্য এলাকায়। সোমবার দুপুরে রায়গঞ্জ প্রধান ডাকঘরের পোষ্ট মাস্টার ইনচার্জ জানান, এদিন ফের একই রকম হুমকি ইমেল মিলেছে। আধিকারিকদের নির্দেশে গ্রাহকদের বাইরে বের করে দিয়েছেন তারা। খবর দেওয়া হয়েছে রায়গঞ্জ থানায়। পাশাপাশি লাগাতার এই ধরনের হুমকি ইমেল আসায় বিরক্ত পোষ্ট অফিসের কর্মীরা। প্রচুর কাজ পেন্ডিং থাকায় বেশীরভাগ কর্মীরাও অফিসের ভেতরে নিজেদের কাজ করছেন বলে জানিয়েছেন তারা।