রায়গঞ্জ: ইসলামাবাদের ঠিকানা লেখা পরিত্যক্ত বাক্স দেখা যাওয়ায় চাঞ্চল্য রায়গঞ্জের মিলনপাড়া এলাকায়
ইসলামাবাদের ঠিকানা লেখা পরিত্যক্ত বাক্স দেখা যাওয়ায় চাঞ্চল্য রায়গঞ্জের মিলনপাড়া এলাকায়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার আই,সি সহ পুলিশ বাহিনী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সাধন বর্মন বলেন, এলাকার বাসিন্দারা ওই বাক্সটি পড়ে থাকতে দেখেন। ঠিকানা পাকিস্থানের হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।