পাড়া: ভারতীয় জনতা পার্টির পাড়া আনাড়া অঞ্চলের শক্তি কেন্দ্র প্রমুখ ও বুথ সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক
Para, Purulia | Jun 7, 2026 রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ভারতীয় জনতা পার্টির পাড়া বিধানসভার পাড়া মন্ডল-৪ এর আনাড়া অঞ্চলের শক্তি কেন্দ্র প্রমুখ ও বুথ সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠক করা হলো আনাড়া রাবণপুড়া মাঠে। এদিন আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সহ বিভিন্ন সংগঠনিক আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেলা কমিটির সদস্য খোকন বাউরী, অঞ্চল প্রমুখ সঞ্জয় বাউরী সহ অন্যান্যরা।